চট্টগ্রাম অফিস
নগরীর পতেঙ্গা কাঠগড় পশ্চিম মুসলিমাবাদে মেসার্স সুইটি ট্রেডার্স নামের নকল কয়েল কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর এনএসআইর তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর এনএসআই ও মেট্রো এনএসআই সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। কারখানাটি থেকে ৭ লাখ টাকার মালামাল জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
