কালুরঘাটে মেরিডিয়ান চিপস কারখানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৫৮

চট্টগ্রাম অফিস

কালুরঘাটে মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ড নির্বাপণে বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট এবং আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।