আড়াইহাজারে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তর

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২২:১৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগৃহীত ভূমির ক্ষতিপূরণের এল এ চেক হস্তান্তর করা হয়েছে।  গতকাল সোমবার উপজেলার ছনপাড়ায় এই চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, ভিডিও কনফারেন্সে যুক্ত হন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ,  সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন ও  ওসি (তদন্ত) শওকত হোসেন প্রমুখ। গতকাল ১৩ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ১০০ টাকার চেক হস্তান্তর করা হয়।