কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জে কচুর লতি তুলতে গিয়ে পানিতে ডুবে নবী হোসেন নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনাকান্দা এলাকায়। শিশুটির পিতার নাম বাহার উদ্দিন। জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে কচুর লতি তুলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় নবী হোসেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে একটি ডোবা থেকে তাকে উদ্ধার করে রোহিতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
