তানোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২৩:২২

রাজশাহীর তানোরে সাপের কামড়ে আমেনা বিবি(৪৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বিবি কামারগাঁ কৃষ্ণপুর গ্রামের আব্দুর কাদেরের স্ত্রী।

জানা যায়, সোমবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় আমেনা বিবিকে সাপে কামড় দেয়। এসময় আমেনার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তার বিছানার পাশে একটি সাপ দেখতে পান। আমেনার অবস্থা গুরুতর হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

নিহতের স্বামী আব্দুল কাদের জানান, তার স্ত্রী আমেনা ঘুমন্ত অবস্থায় সাপে কাটলে চিৎকার করে উঠে। পরে বিছানার পাশে বিষাক্ত সাপটি দেখতে পেয়ে মারা হয়। আজ সোমবার দুপুরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আমেনা মারা যায়।

ইত্তেফাক/এমআর