বরগুনায় ২৪ ঘণ্টায় ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬০৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১৩ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ০৭ জন, জেলায় মোট সুস্থ হয়েছে ৩৩৭ জন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৩১০ জন।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১০ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ২ জন, আমতলী ৪, পাথরঘাটায় ২, বেতাগী ও বামনায় ১ জন করে রয়েছেন।
জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআর
