জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং তার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরে বৃক্ষরোপণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি। গতকাল সোমবার এ উপকমিটির পক্ষ থেকে নাগলিঙ্গম, আমলকী, ছাতিম, নাগেশ্বর, সোনালু, আগর, মহুয়া, পলাশ, নীল কৃষ্ণচূড়া, অশোক, পারুল, হৈমন্তীর চারারোপণ করা হয় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেনসহ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও পূর্ত ভবনের অন্যান্য প্রকৌশলীরা।
