সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় অশ্রুসিক্ত ময়মনসিংহবাসী

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৯:১১

ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুললাহ আল মামুন।

জানাজার আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরূল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর সভাপতি এহতেশামুল আলম, সিটি কর্পেরেশন প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইঊসুফ খান পাঠান, নেত্রকোনা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, জামালপুর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বাকীবিল্লাহ, শেরপুরের মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সিপিবি সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জাসদের অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মহানগর জাতীয় পার্টি সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো পড়ুন: বাদ পড়ছেন নাহিদ, শিক্ষামন্ত্রীর দায়িত্বে দীপু মনি

বক্তরা বলেন, মরহুম সৈয়দ আশরাফুল ইসলামকে একজন ত্যাগী, আদর্শবান, নির্মোহ, দেশ প্রেমিক রাজনৈতিক নেতা ছিলেন। তার আদর্শকে অনুসরণ করা জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান। 

এর আগে বেলা আড়াইটায় কিশোরগঞ্জ শোলকিয়া মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারযোগে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নিয়ে আসা হয়।

জানাজা শুরুর আগে মরহুম নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা-মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানাজার আগে গার্ড অব ওনার দেওয়া হয়।

জানাজায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয় নেতাকর্মী ও ভক্তরা সকাল থেকেই আঞ্জুমান ঈদগাহ ময়দানে আসতে শুরু করে। দুপুর আড়াইটায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঈদগাহ ময়দান। প্রায় লক্ষাধিক লোক প্রিয় নেতার জানাজায় অংশ নেয়। জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারযোগে ঢাকা নিয়ে যাওয়া হয়।

ইত্তেফাক/বিএএফ