কোটালীপাড়ায় করোনায় আরও ১০ জন আক্রান্ত

আপডেট : ২৮ জুলাই ২০২০, ১০:০৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৪৩ জনে। এর মধ্যে ১৬২ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছেন একজন। আক্রান্ত ৮০ জন আইসোলেশনে আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রবিবার ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে কোটালীপাড়া পৌরসভার ১ জন, রামশীল ইউনিয়নের ১ জন, কলাবাড়ী ইউনিয়নের ১ জন, বান্ধাবাড়ী ইউনিয়নের ২জন, পিঞ্জুরী ইউনিয়নের ২ জন, রাধাগঞ্জ ইউনিয়নের ২ জন, কুশলা ইউনিয়নের ১ জনসহ মোট ১০ জনের সোমবার রাতে (২৭ জুলাই) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ।

ইত্তেফাক/এএম