স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ায় অঞ্চলটির সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। বুধবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এমনটি জানান।
এ বিষয়ে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, এক দেশ দুই ব্যবস্থা' নীতিকে অপমান করেছে চীন। চীন তাদের প্রতিজ্ঞা থেকে সরে এসেছে যেটা তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে করেছিল।
এদিকে হংকং ভ্রমণে নিউজিল্যান্ডের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।
বিশ্লেষকরা বলছেন, নতুন জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন ধ্বংস করতে চায় চীন। এদিকে হংকং সরকার বলছে, গত বছর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে যে সংঘাতের সৃষ্টি হয়েছিল সেটি প্রতিরোধে এই আইন করার প্রয়োজন ছিল।
এর আগে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন চালুর কারণে হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য।
ইত্তেফাক/এআর
