রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া গ্রামে রাশেদা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোররাতে এ হত্যাকাণ্ড ঘটে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামশুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করছি পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
একই ঘটনায় আহত হয়ে স্বামী ওমর ফারুক পুলিশ হেফাজতে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নিহতের স্বামী ওমর ফারুক দাবি করেছেন, ৪/৫ জন অপরিচিত লোক অতর্কিত হামলা চালিয়ে তার স্ত্রীকে খুন করে চলে যায়। এ হামলায় রাশেদার স্বামী ওমর ফারুক নিজেও আহত হন।
রামগড় থানার ওসি মো. সামসুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
