গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা লক্ষণ ও উপসর্গ নিয়ে দুইজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮জুলাই) কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান।
তিনি আরও জানান, মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার আইয়ুব আলীর ছেলে মনিরুল ইসলাম (৭২), বুড়িচং উপজেলার রায়পুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে লুতু মেম্বার (৬৫) ও দাউদকান্দি উপজেলার মঞ্জু মিয়ার স্ত্রী বিলকিস বেগম (৩৪)।
ইত্তেফাক/এএএম
