ভোলার লালমোহনে করোনায় আক্রান্ত হয়ে তাসলিমা বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।
তাসলিমা বেগম লালমোহন পৌর এলাকার বর্ণালী সড়কের বাসিন্দা দন্ত চিকিৎসক হাবিবুর রহমানের স্ত্রী।
আরো পড়ুন : রামগতিতে শফিউল বারী বাবুর দাফন সম্পন্ন
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মহসীন খান জানান, গত ২৩ জুলাই করোনার উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। পরে ২৬ জুলাই তার নমুনা রিপোর্টে পজিটিভ আসে। আর ২৭ জুলাই তিনি মারা যান। এ নিয়ে লালমোহনে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫০ জন।
ইত্তেফাক/ইউবি
