কুমিল্লা প্রতিনিধি
করোনা আক্রান্ত মুুমুর্ষূ রোগীদের উন্নত চিকিত্সার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের একটি ভবনে স্থাপিত ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের আইসিইউতে দুইটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেছে নাভানা গ্রুপ। মঙ্গলবার নগরীর মুন্সেফবাড়ি এলাকায় নাভানা গ্রুপের পক্ষে ক্যানোলা দুটি হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিনের কাছে হস্তান্তর করেন নাভানা গ্রুপের জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আফজল ইবনে নাজিম। এ সময় কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
