ঈদ বোনাস ও বকেয়া দাবি ফরিদপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫১

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ৮০০ শ্রমিক-কর্মচারীর ঈদুল আজহার বোনাস এবং মে, জুন ও জুলাই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে মঙ্গলবার সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন। চিনিকলের প্রধান ফটকে শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করেন। শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহসভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। শ্রমিক নেতৃবৃন্দ চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ও বেতন-ভাতা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।