কিশোরগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫২

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে জেলা শহরের বত্রিশ জেলা সরণির মোড় থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, তিনটি মোবাইল সেট এবং নগদ ১ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলো—সজীব পোদ্দার, সুমন আহম্মেদ ওরফে লিজন ও শাহ আলম। র্যাব ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত্ ছিনতাই কাজের সঙ্গে জড়িত এবং ছিনতাই করার জন্যই তারা সেখানে জড়ো হয়েছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।