চট্টগ্রাম অফিস
আসন্ন ঈদুল আজহা ও শোকাবহ আগস্ট মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর জুড়ে তল্লাশি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বাড়তি সতর্কতা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় বাড়ানো হয়েছে টহল। ইতিমধ্যে নগরীর কোতোয়ালির জামালখান, কাজীর দেউড়ি, খুলশী, বায়েজিদ, চকবাজার, চান্দগাঁও, বন্দর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। নগরীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, সিএমপি কমিশনারের নির্দেশে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহল।
