বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:০৬

বরিশাল অফিস

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার বিকালে ১০ উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসসহ ১০ উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, চলমান মুজিববর্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি বলেন, সুষ্ঠুভাবে এপিএ বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সময়ের ব্যাপার।