কর্মী ছাটাইয়ের পরিকল্পনা

ব্রিটিশ এয়ারওয়েজে ধর্মঘটের হুমকি

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:২০

করোনা ভাইরাস নিয়ে বিশ্বের সব বড় বড় এয়ারলাইন্স মারাত্মক সংকটে পড়েছে। খরচ কমাতে ব্রিটিশ এয়ারওয়েজ কর্মী ছাঁটাই করার যে পরিকল্পনা ঘোষণা করে, তার বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে ব্রিটেনের বড় একটি ট্রেড ইউনিয়ন ‘ইউনাইট’। ইউনাইট বলেছে, এই ধর্মঘট শুরু হতে পারে যে কোন সময়। ব্রিটিশ এয়ারওয়েজের মূল কোম্পানি আইএজি গত এপ্রিল মাসে বলছিল, করোনা ভাইরাসের প্রভাবে তাদের ১২ হাজার পর্যন্ত কর্মী ছাঁটাই করতে হতে পারে। -বিবিসি