বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজার সংলগ্ন বরিশাল পটুয়াখালী মহাসড়ক থেকে বোয়ালিয়ার আলম গাজীর ছেলে লিটন গাজী ও রিপন গাজীর অবৈধ দখলে থাকা দুটি দোকান ঘর উচ্ছেদ করেছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম উজ্জ্বল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কিছু মানুষ সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থানীয় প্রভাব খাটিয়ে সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও তারা শোনেনি। সরকারি জমি রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসি
