ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩ দিন চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর সাধারণ ছুটির আওতায় থাকবে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে শুক্র শনি ও রবিবার ৩দিন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা কোন পণ্য বাংলাদেশে প্রবেশ করবে না। দর্শনা বন্দর এলাকায় ঈদুল আজহা উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও সাধারণ ছুটি থাকবে। এজন্য আমদানিকারকরাও ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন না।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ৩০০৯
তবে আমদানি করা মালামাল দর্শনা বন্দরে বা দেশের অন্যান্য স্থানে পৌঁছে দিয়ে ভারতীয় খালি ওয়াগন (এমটি বগি) যে কোন সময় দর্শনা বন্দর দিয়ে ফিরে যেতে পারবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
ঈদুল আজহার পর দর্শনা বন্দর দিয়ে যথারীতি আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
