গঙ্গাচড়ায় ত্রাণ বিতরণ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৫৯

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বন্যাকবলিত প্রায় ৬০০ বানভাসি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আস্থা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোমা জাহিদের একক উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার কোলকন্দ ইউনিয়ন পরিষদ এবং তিস্তা নদীর বিনবিনার চর এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পক্ষে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন তার ছোট ভাই রংপুর এলজিইডির প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদ লতিফ। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী এ জেড এম আহসান উল্লাহ ও কোলকন্দ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব আলী রাজু।