বিমানযাত্রীর ওপর আরোপিত নতুন ফির ওপরও ভ্যাট

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সম্প্রতি বিমানবন্দর উন্নয়ন ফি ও যাত্রী নিরাপত্তা ফি আরোপ করেছে। আগামী পহেলা আগস্ট থেকে বহির্গামী যাত্রীদের ওপর এ ফি আরোপ হবে। এবার ঔ ফির ওপর ১৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায়ের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআরের ভ্যাট বিভাগ থেকে এ বিষয়ে বেবিচককে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এই ফি আরোপ হওয়া এবং এর ওপর ভ্যাট আদায় হলে তা বিমান যাত্রীদের ওপর তা বাড়তি ব্যয়ের চাপ তৈরি করবে।

বেবিচকের আদেশ অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীপ্রতি বিমানবন্দর উন্নয়ন ফি ও যাত্রীনিরাপত্তা ফি বাবদ ১১ ডলার দিতে হবে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৯০০ টাকার বেশি। এই পরিমাণ অর্থের ওপর ১৫ শতাংশ ভ্যাট দাঁড়ায় ১৪০ টাকা। সবমিলিয়ে এক্ষেত্রে যাত্রীর ব্যয় হবে ১ হাজার ৫০ টাকার বেশি। সার্কভুক্ত দেশের বাইরে অন্যান্য দেশের ক্ষেত্রে বেবিচকের নতুন ফি ২০ ডলার বা প্রায় ১ হাজার ৭০০ টাকা। এর ওপর ১৫ শতাংশ ভ্যাট হিসেবে বাড়তি দিতে হবে ২৫৫ টাকা। অর্থাত্ যাত্রীর বাড়তি খরচ দাঁড়াবে প্রায় ২ হাজার টাকা। এছাড়া অভ্যন্তরীণ যাত্রীর ক্ষেত্রে বাড়তি ব্যয় হবে ১৭০ টাকা এবং ১৫ শতাংশ ভ্যাট। এনবিআরের আদেশে এ ধরনের ফির ওপর বিদ্যমান ভ্যাট আইন অনুযায়ী উেস ভ্যাট কর্তনের কথা স্মরণ করিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দেওয়া হয়।