নভোএয়ার আজ থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। এই রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। জনপ্রতি একমুখী ভাড়া ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে, ১২টায় ও ২টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। আবার কক্সবাজার থেকে সকাল ৯টা ০৫ মিনিটে, ১টা ৩৫ মিনিটে ও ৪টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। হোটেল-মোটেল চালু হওয়া সাপেক্ষে শিগিগরই ভ্রমণ-পিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষণা করা হবে। নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর, বরিশাল, রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে। —প্রেস বিজ্ঞপ্তি
