প্রগতি ইনসিওরেন্স লিমিটেডের বোর্ড সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। আলোচিত বছরের জন্য কোম্পানির শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করার জন্য সুপারিশ করা হয়, যা আগামী বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হবে। ২০১৯ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ দশমিক ১৯ টাকা—যা আগের বছর ছিল ৩ দশমিক ০২ টাকা। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫ দশমিক ৫৭ টাকা যা, আগের বছর ছিল শূন্য দশমিক ৬১ টাকা। গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫০ দশমিক ৬৩ টাকা। প্রগতি ইনসিওরন্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য, রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট ২০২০। প্রগতি ইনসিওরেন্সের উল্লেখিত অগ্রগতির পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইনের বলিষ্ঠ নেতৃত্ব। আর রয়েছে দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং যোগ্য পরিচালনা পর্ষদ।—প্রেস বিজ্ঞপ্তি
