আল জাজিরা
ইটালিতে জরুরি অবস্থার মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে এ নিয়ে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করলে উচ্চকক্ষ তার অনুমোদন দেয়।
করোনার সংক্রমণ নিম্নগামী হলেও জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পেছনে কন্তের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ করে বিরোধী দল। এরপরও সিনেটে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পক্ষে ভোট পড়ে। ১৫৭-১২৫ ভোটে এটি পাশ হয়ে যায়। ঐদিন সিনেটে এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাইরাসটির বিস্তার এখনো থামেনি। অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি, পরিস্থিতির বিবেচনায় আমাদের জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো উচিত। এর পরই সিনেটের উচ্চকক্ষে এটি অনুমোদিত হয়। তবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হলেও এ বছরের শেষে তা আর বাড়ানো হবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন। ইউরোপীয় দেশ ইতালিতে মহামারির শুরুতেই ভয়াবহ থাবা বসায়, তাতে ২ লাখ ৪৬ হাজারের বেশি রোগীর মধ্যে মারা গেছেন ৩৫ হাজার।
