ইত্তেফাক রিপোর্ট
কোরবানির স্থান, বর্জ্য অপসারণ ও পশুর হাট সংক্রান্ত তথ্য দিতে গুলশানের নগর ভবনে সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জানা গেছে, ডিএনসিসির আওতাধীন নাগরিকরা কন্ট্রোল রুমে ফোন করে তাদের জন্য পশু কোরবানির নির্ধারিত স্থান জেনে নিতে পারবেন। কোরবানির জন্য এ বছর ডিএনসিসিতে মোট ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোরবানি দেওয়ার পরে কোথাও পশুর বর্জ্য অপসারণ করা না হলে তা কন্ট্রোল রুমে জানালে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানি পশুর হাট, ডিজিটাল হাট, অনলাইনে কোরবানি দিয়ে মাংস প্রস্তুত করে বাসায় পৌঁছে দেওয়া সংক্রান্ত তথ্যও কন্ট্রোল রুম থেকে জানা যাবে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো ০২-৫৮৮১৪২২০, ০৯৬০-২২২২৩৩৩ ও ০৯৬০-২২২২৩৩৪।
