ভিজিএফের চাল ও প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:২৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বুধবার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ভিজিএফের চাল ও প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন, ফোকাল পারসন মো. জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক ওবায়দুল ইসলাম বাদল প্রমুখ। ইউনিয়নে মোট ১ হাজার ১৫০ জনকে ভিজিএফের চাল দেওয়া হয়।