বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:১৭

মিরসরাই ( চট্টগ্রাম) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম রেল রুটের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারের পাশে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল রফিক (৪৫)। জোরারগঞ্জ থানা পুলিশের এসআই আজিজুল হক জানান, নিহত আব্দুল রফিক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।