সিভাসুর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:১৮

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০১৮-১৯ শিক্ষা বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস গতকাল রবিবার শুরু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। প্রফেসর ড. শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. এম. নূরুল আবছার খান, প্রফেসর ড. জান্নাতারা খাতুন, প্রফেসর এম. এ. হালিম, প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দীন এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. মো. আজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ।