কালিহাতীতে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৯:২৬

টাঙ্গাইলের কালিহাতী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার বল্লা পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ওই জেএমবি সদস্যের নাম জিয়ারুল ইসলাম। তিনি একই এলাকার মরহুম সুলতান উদ্দিনের ছেলে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, জিয়ারুল ১৫ বছর পর গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ জেল থেকে জামিনে বের হয়। পরে সে নিজ এলাকাতে অবস্থান করছিল। তিনি নিজেকে কখনও রুমি এবং কখনও ওবায়দা নামেও পরিচয় দিতেন। তার বিরুদ্ধে বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক বিস্ফোরণ মামলা আছে। 

আরও পড়ুন: মধুপুর বনাঞ্চলে ১০ হাজার গাছের চারা নিধনকারী গ্রেফতার

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওয়ারেন্টভুক্ত এই আসামিকে গ্রেফতারের পর কোর্টে চালান দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এসি