লোহাগাড়া উপজেলা সদর এলাকার একটি বিলের পাশে মাছ ধরায় মেতে ওঠে ছোট ছোট ছেলেমেয়েরা। বৃহস্পতিবার সকালে তাদেরকে দলবেঁধে বিলে নামতে দেখা যায়। বাড়ি থেকে আনা ছোট চালুনি দিয়েই তারা মাছ সংগ্রহ করে। কেউ কেউ হাতে মাছ ধরে অনাবিল আনন্দ পায়। সাধারণত বর্ষা মৌসুমে বিলের পানিতে মাছ পাওয়া যায়। বৃষ্টি ও বিলের পানি কমলে এলাকার শিশু-কিশোর এবং ছোট-বড় সবাইকে বিলে মাছ ধরায় মেতে উঠতে দেখা যায়। তবে স্থানীয়রা জানিয়েছেন, এসব বিলে আগের মতো আর প্রচুর মাছ পাওয়া যায় না।
