পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২৮

মির্জাপুরে বন্যার পানিতে ডুবে তৌফিক হোসেন নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তৌফিকের বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। গোড়াই ইউনিয়নের বাসিন্দা বাবুল সিকদার জানান, বাড়ির উঠানে খেলা করার সময় তৌফিক বন্যার পানিতে ডুবে যায়। কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের ডোবায় তার লাশ ভাসতে দেখা যায়।