নতুন বছরে চীনের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহায়তা বাড়াতে চায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সিনহুয়ার সংবাদ অনুযায়ী, স্থানীয় সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় একটি তহবিল প্রতিষ্ঠায় উত্সাহ দিচ্ছে। বিশেষ করে ইক্যুইটি এবং বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ করার বিষয়গুলো নতুন বছরে আসবে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি উচ্চ প্রযুক্তির শিল্প, নতুন উদীয়মান শিল্পসহ উত্পাদনশীল খাতকে চাঙ্গা করতে নানা উদ্যোগ নেওয়া হবে। নতুন মুদ্রানীতিতেও এ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। সেইসাথে ক্ষুদ্র শিল্পে ঋণ প্রবাহ বাড়াতে রিজার্ভ রিকয়ারমেন্ট রেশিও (আরআরআর) এক শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়।
