বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটি। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, পাকিসত্মান, ইরান এবং নেপাল। কুয়েত টাইমসের সংবাদ অনুযায়ী, পহেলা আগস্ট থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু এই সাত দেশের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল বৃহস্পতিবার দেশটির মন্ত্রীসভার মুখপাত্র সেন্টার ফর গভর্মেন্ট কমিউনিকেশন (সিজিডি) এর এক টুইট বার্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। এর আগে গত মার্চ মাসের শুরম্নতে করোনা ভাইরাসের বিসত্মার ঠেকাতে বাংলাদেশসহ দশটি দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল দেশটির সরকার।
