ঈদে এটিএম ও মোবাইল ব্যাংকিংয়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের নির্দেশ

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:৫১

পবিত্র ঈদুল আজহায় ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এসংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে। নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখার পাশাপাশি ব্যাংকের পরিচালিত সিস্টেমসমূহের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক ঝুঁকি মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।