পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। আগামী ৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে ৬ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ইত্তেফাক/এমআর
