ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে আজ সকাল ৮ টায় শহরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ পড়ান মুফতি আব্দুল্লাহ আল মামুন।
প্রথম জামাতে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মিজানুর রহমানসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগণ এ জামাতে অংশ গ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এমআর
