রাজবাড়ী প্রতিনিধি
নতুন বছরের শুরুতে নতুন পোশাক, জুতা ও খাবার পেয়েছে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার ডা. আবুল হোসেন ট্রাস্ট পরিচালিত আলহাজ এম.এ করিম এতিমখানার ২২ শিশু। শনিবার রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী নিজস্ব তহবিলের অর্থ থেকে এতিমখানার শিশুর মাঝে নতুন পোশাক ও নতুন জুতা বিতরণ করেন।
এছাড়া রাজবাড়ী শহরের লোকোসেড সংলগ্ন সরকারি শিশু পরিবারে (সরকারি এতিমখানা) ১০০ জন এতিম শিশুর মধ্যে কম্বল, চিপস, কমলা ও জিলাপি বিতরণ করেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, জেলা কালেক্টরেটের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ডা. আবুল হোসেন ট্রাস্টের সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
