লক্ষ্মীপুরের রামগতিতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে লঞ্চঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশে গায়ে হাফ হাতা শার্ট এবং পরনে গেবাডিং কাপড়ের প্যান্ট ছিল। পুলিশের ধারণা লাশটি ৪-৫দিন পানিতে থাকার কারণে হাতসহ শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে এবং মুখ বিকৃতি হয়ে গেছে।
আরো পড়ুনঃ দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়লো
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমএএম
