শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২০:৪৬

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লো চার বছরের শিশু নাফিজা। সোমবার ( ৩ আগস্ট) দুপুরে  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে নাফিজার মর্মান্তিক মৃত্যু হয়।

নাফিজা শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের নুরুল ইসলামের মেয়ে। ঈদে বাবা মার সাথে নানা নুর মোহাম্মদের  বাড়িতে বেড়াতে এসে  অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে নালিতাবাড়ি উপজেলার সমশ্চুড়া এলাকায় বজ্রপাতে জিয়াউর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টায় সমশ্চুড়া বাজার এলাকায়।জিয়াউর রহমান ওই গ্রামের দুদু মিয়ার ছেলে।  স্থানীয়রা জানান,জিয়াউর রহমান বিকাল ৪ টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়। আহত জিয়াউর রহমানকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ও নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এসআই