অষ্টগ্রামে ২২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১২:০৯

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি অভিযানিক দল মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের শহিদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার  এবং তার স্ত্রী হাজেরা বেগমকে (৩৮) আটক করেছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শহিদ মিয়া পালিয়ে যায়।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চুনারুঘাট, হবিগঞ্জ ও আদমপুর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে নিয়ে আসার পর আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে এমন সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়। এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি