কালুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৪:০২

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল (২৫)।

পাংশা হাইওয়ে থানা পুলিশ জানায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাক ও রাজবাড়ীমুখি একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর মোটারসাইকেল আরোহীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক ও তার সহযোগী পলাতাক রয়েছে। তাদের আটক করতে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।


ইত্তেফাক/আরকেজি