গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ডেডিকেটেড কোভিড-১৯ ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪আগস্ট) দুপুরে কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।
আরও পড়ুন: পিনাক-৬ লঞ্চ ডুবির ছয় বছর, আজও মুছেনি স্বজন হারানোর বেদনা
তিনি আরও জানান, করেনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন-কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাজী খায়েরের ছেলে হারুনুর রশিদ, বরুড়া উপজেলার আশরাফুল ইসলামের মেয়ে হালিমা বেগম, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা গ্রামের হাজী আবদুল মাজিদের মেয়ে তানজিবেন্নেছা এবং কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার তাজ উদ্দিনের ছেলে গোলাম রহমান।
এই হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ২৯৭ জন মারা গেছেন বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
