ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২০:৫৮

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ছয় উইকেটে জয়ের পর স্বাগতিকরা গত শনিবার আইরিশদের হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে ইংল্যান্ড।

দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের ৯ উইকেটে করা ২১২ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩২.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ৮২ রানের ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান জনি বেয়ারস্টো। গতকাল সন্ধ্যায় সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে দুই দল। করোনা ভাইরাসের প্রকোপে আসা অনাকাঙ্ক্ষিত বিরতির পর এটাই ছিল প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ।