প্রশিক্ষণ ইনস্টিটিউট দুটি চালু হয়নি!

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২১:৩৫

গাজীপুর জেলার পুবাইল বাজার সংলগ্ন মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট—এই দুটি প্রতিষ্ঠান চালু হয়নি। প্রায় পাঁচ বছর আগে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটির অবস্থান পাশাপাশি। একাডেমিক ও হোস্টেল ভবনসহ প্রিন্সিপাল, প্রশিক্ষক ও কর্মচারী, রাস্তা বিদ্যুত্সহ সমস্ত ব্যবস্থা রয়েছে। প্রায় পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত ইনস্টিটিউট দুটিতে প্রশিক্ষণ দেওয়ার মতো যন্ত্রপাতি, জনবল নাই। অবহেলায় অযত্নে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরিশেষে, প্রশিক্ষণ ইনস্টিটিউট দুটি চালুর ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জিয়াউল হক সরকার, পূবাইল, গাজীপুর