উপজেলা ডাকঘরে সঞ্চয়পত্র

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২১:৩৭

প্রায় এক বছর হলো উপজেলা ডাকঘর থেকে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রয়েছে। আগে অবসরপ্রাপ্তরা সহজে তাঁদের নিজেদের উপজেলা ডাকঘর থেকে একটা নির্দিষ্ট অঙ্কের সঞ্চয়পত্র কিনতে পারতেন। এখন সঞ্চয়পত্র কেনার জন্য জেলা ডাকঘর বা জেলার সঞ্চয় অধিদপ্তরের অফিসে যেতে হয়। এই করোনাকালে প্রবীণদের পক্ষে জেলা শহরে গিয়ে অনলাইনে সঞ্চয়পত্র কেনা বা ভাঙানো বেশ কষ্টকর ও ঝুঁকিপূর্ণও বটে। এছাড়া গ্রামের নারীরাও জেলা শহরে গিয়ে পারিবারিক সঞ্চয়পত্র ক্রয়ে বেশ অসুবিধাবোধ করেন। বর্তমানে উপজেলা সদরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা অনেক। তাই অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও গ্রামীণ নারীদের স্বার্থে দেশের সমস্ত উপজেলা ডাকঘর থেকে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ  করছি।

নিতাই চন্দ্র রায়

৪৫/১ হিন্দু পল্লি রোড, ত্রিশাল, ময়মনসিংহ