বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের ত্রাণ বিতরণ

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:০৭

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সোমবার শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় একই কার্যালয়ের মহাপরিচালক-৪ মো. আব্দুল আজিজ, মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন, শিবালয় ইউএনও বি এম রুহুল আমিন রিমন, এসি  (ল্যান্ড) ফারাশিদ বিন তামিম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ কুদ্দুস, তেওতা ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল কাদের, স্থানীয় নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান। কায়কাউস আহমেদ শিবালয়ের যমুনার ভাঙনকবলিত পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন স্থান স্পিডবোটযোগে ঘুরে দেখেন।