চরভদ্রাসনে বন্যার্তদের মধ্যে এমপি নিক্সন চৌধুরীর ত্রাণ বিতরণ

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:০৯

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

চরভদ্রাসন উপজেলার তিনটি ইউনিয়নের বন্যার্ত ৮৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ব্যক্তিগত তহবিল থেকে বন্যার্ত ৮৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ঐদিন উপজেলা পরিষদের সামনের পার্টি অফিসে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি চিড়া বিতরণ করা হয়। এর মধ্যে সদর ইউনিয়নে ৪৫০ পরিবার, গাজীরটেক ইউনিয়নে ২০০ ও চর হরিরামপুর ইউনিয়নে ২০০ পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নাজনীন খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লা, চরভদ্রাসন কলেজের সাবেক ভিপি মো. মিজানুর রহমান প্রমুখ।