বরিশালে পাঁচ লঞ্চকে জরিমানা

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:১৮

বরিশাল অফিস

বরিশাল-ভোলা রুটে চলাচলকারী পাঁচটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না থাকায় ১৭ যাত্রীকেও জরিমানা করা হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় এমভি গ্রীন ওয়াটারকে ১৭ হাজার টাকা, এমভি উপকূল-২ লঞ্চকে ১০ হাজার, সুপারসনিক-৬ লঞ্চকে ২০ হাজার, এমএল আফসার লঞ্চকে ২০ হাজার এবং এমভি রাতুল লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসানের নেতৃত্বে নৌ থানা, কোতোয়ালি মডেল থানা ও কোস্ট গার্ড সদস্যদের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।